SoE
কোর্সসমূহভর্তি তথ্যআমাদের সম্পর্কে
SoE

Services

Academic

Admission

Career

IT

Contact Us On

Follow Us On

© Copyright SoE 2026

Version : 2.0

Developed & Maintenance by Nexist
univeristy

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে শাবিপ্রবি) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[২] বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা প্রসারের জন্য ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের প্রথম বিজ্ঞান,প্রযুক্তি এবং প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশে প্রথমবারের মত সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি ১৯৯৬-৯৭ সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতির (আমেরিকান সেমিস্টার পদ্ধতি) প্রবর্তন করে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সেকেন্ড মেজর সুবিধা প্রদান করে। শুরুতে তিন বিভাগে ( ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিজ্ঞান) সেকেন্ড মেজর চালু থাকলেও এখন শুধুমাত্র পদার্থবিজ্ঞান বিভাগে সেকেন্ড মেজর সুবিধা বহাল রয়েছে। 

নীতিবাক্য - অর্জন, চর্চা, সৃষ্টি